ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • রাষ্ট্রপতির সঙ্গে দুই ইসলামিক দলের সংলাপ আজ

    রাষ্ট্রপতির সঙ্গে দুই ইসলামিক দলের সংলাপ আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে আজ রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসবে তরিকত ফেডারেশন ও খেলাফত মজলিস নামে দুটি ইসলামিক সংগঠন।

    সোমবার (২৭ ডিসেম্বর) বিকাল ৪টায় তরিকত ফেডারেশন এবং সন্ধ্যা ৬টায় খেলাফত মজলিসের সঙ্গে বঙ্গভবনে এ সংলাপ হওয়ার কথা রয়েছে।

    এর আগে একটি স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে গত ২০ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

    উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ ৫ সদস্যের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। এর আগে আগামী ২০ জানুয়ারির মধ্যে নতুন সার্চ কমিটি গঠন করবেন রাষ্ট্রপতি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ