ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বিপিএলের প্লেয়ার্স ড্রাফট আজ

    বিপিএলের প্লেয়ার্স ড্রাফট আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট আজ অনুষ্ঠিত হবে। সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২ টায় রাজধানীর হোটেল রেডিসনে এ ড্রাফট শুরু হবে।

    তথ্য মতে, ড্রাফটের তালিকায় মোট ২১০ জন দেশি ক্রিকেটার জায়গা পেয়েছেন। বিদেশি খেলোয়াড় আছেন ৪০৬ জন।

    এবারের আসরে লড়বে ৬টি দল। এসব দলের ‘এ’ গ্রেডে হলেন- সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান।

    লিটন, সৌম্য, সোহান, তাসকিনসহ ‌‘বি’ গ্রেডে আছেন ১৫ জন। রুবেল হোসেন আছেন ‘সি’ গ্রেডে।

    জানা গেছে, কাছাকাছি সময় পাকিস্তান সুপার লিগ থাকায়, বিদেশি তারকা খেলোয়াড়দের প্রায় পাচ্ছে না বিপিএল। ফ্রাঞ্চাইজি চাইলে ড্রাফটের বাইরে থেকে ৩ জনকে দলে ভেড়াতে পারবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ