ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ফরচুন বরিশালে খেলবেন ক্রিস গেইল

    ফরচুন বরিশালে খেলবেন ক্রিস গেইল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট আজ অনুষ্ঠিত হচ্ছে। দুপুর ১২টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে এ ড্রাফট।

    এর আগেই জানা গেল ফরচুন বরিশালের হয়ে এবারের বিপিএলে খেলবেন ক্যারিবীয় ব্যাটিং জায়ান্ট ক্রিস গেইল।

    প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান শুরুর আগমুহূর্তে গেইলকে দলভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল অঞ্চলের প্রতিনিধিত্বকারী ফ্র্যাঞ্চাইজিটি।

    এর আগে জানা গিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন গেইল। এ নিয়ে চট্টগ্রামের সঙ্গে মৌখিক কথাবার্তাও হয় গেইলের। কিন্তু শেষ পর্যন্ত বরিশালের সঙ্গে কথা পাকাপাকি করেছেন টি-টোয়েন্টির বস।

    ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে দলে ভেড়ানোর ইচ্ছা ছিল বরিশালের। কিন্তু রাসেলকে শেষপর্যন্ত না পেয়ে গেইলের দিকে মনোযোগী হয় বরিশাল।

    বরিশাল দলটিতে অটো চয়েজ হিসেবে আগেই নাম লিখিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

    এ ছাড়া বিদেশিদের এই দলের হয়ে খেলবেন আফগানিস্তানের মুজিব উর রহমান ও শ্রীলংকার দানুশকা গুনাথিলাকা। এবার তৃতীয় বিদেশি হিসেবে যুক্ত হলেন ক্রিস গেইল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ