ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • আপত্তিকর ভিডিও ফাঁসের হুমকি, কিশোরীর আত্মহত্যা

     আপত্তিকর ভিডিও ফাঁসের হুমকি, কিশোরীর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে আপত্তিকর ভিডিও ফাঁসের হুমকি দিয়ে চাঁদা দাবি করায় এক কিশোরী (১৫) আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই কিশোরীর সঙ্গে উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের হানিফ তালুকদারের ছেলে আক্কাসের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে আক্কাস ওই কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করে। ওই ভিডিও আক্কাস তার বন্ধু প্রতিবেশী রব মৃধার ছেলে পারভেজের কাছে দেয়।

    এক সপ্তাহ আগে পারভেজ ওই ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে ওই কিশোরীর ভাইয়ের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ খবর জানার পর রোববার দুপুরে নিজ ঘরের বারান্দায় টিনের চালার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ওই কিশোরী আত্মহত্যা করে।

    কিশোরীর দাদা বলেন, এ ঘটনার জন্য থানায় মামলা করার প্রস্ততি নিচ্ছি।

    ঘটনার সত্যতা স্বীকার করে বাউফল থানার ওসি মো. আল মামুন বলেন, অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ