ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা
  • পর্তুগালের ৩০ জানুয়ারির নির্বাচনে আগাম ভোটগ্রহণে নিবন্ধন শুরু

    পর্তুগালের ৩০ জানুয়ারির নির্বাচনে আগাম ভোটগ্রহণে নিবন্ধন শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পর্তুগালে আগামী ৩০ জানুয়ারির জাতীয় নির্বাচনে সরাসরি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে অক্ষম ব্যক্তিদের আগাম ভোটাধিকার প্রয়োগে নিবন্ধন শুরু হয়েছে। গত ২৭ ডিসেম্বর পর্তুগালের অভ্যন্তরীণ প্রশাসন মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে আগাম ভোট দেওয়ার যোগ্যদের নিয়ে একটি নীতিমালা প্রকাশ করেছে।

    যেসব নাগরিক হাসপাতালে ভর্তি রয়েছেন এবং জেলখানায় আটক রয়েছেন, তারা ২৭ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। যারা আগাম ভোট দিতে ইচ্ছুক তারা ১৬ থেকে ২০ জানুয়ারির মধ্যে, যেসব নাগরিক করোনা আক্রান্ত বা সংস্পর্শে আসার কারণে বাধ্যতামূলকভাবে আইসোলেশন থাকবেন অথবা ভোটকেন্দ্রে যাওয়ার জন্য অক্ষম এবং যারা বৃদ্ধনিবাসে বসবাস করেন তারা ২০ থেকে ২৩ জানুয়ারির মধ্যে আগাম ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন।

    এছাড়া যেসব পর্তুগিজ নাগরিক যারা ভোটার হয়েছেন এবং দেশের বাইরে অবস্থান করছেন, তারাও ভোট দিতে পারবেন। এ সংক্রান্ত একটি লিফলেট প্রকাশ করা হয়েছে। পর্তুগিজ প্রবাসী নাগরিকদের স্থানীয় দূতাবাস বা কনস্যুলেট অফিসে গিয়ে ১৮ থেকে ২০ জানুয়ারি পর্তুগিজ জাতীয় পরিচয়পত্র নিয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যালট পেপার সংগ্রহ করতে হবে এবং নির্দেশনা অনুযায়ী ডাকযোগে পর্তুগালের উদ্দেশে পাঠাতে হবে। এ বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য পর্তুগিজ নির্দিষ্ট কনস্যুলেটে বা দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।

    গত ২৭ অক্টোবর পর্তুগিজ জাতীয় সংসদে বাজেট অনুমোদন না হওয়ায় সৃষ্ট অচলাবস্থা নিরসনে পর্তুগিজ রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সজা সংসদ ভেঙে দিয়ে আগামী ৩০ জানুয়ারি ২০২২ সালে আগাম জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ