ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • পিরোজপুরে চিত্রনায়ক জায়েদ খানের মায়ের জানাজা সম্পন্ন

    পিরোজপুরে চিত্রনায়ক জায়েদ খানের মায়ের জানাজা সম্পন্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানের মা ও পিরোজপুরের মঠবাড়িয়ার সাপলেজা গ্রামের অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা মরহুম এম. এ. হক ফরাজির স্ত্রী শাহিদা হক এর ২য় জানাজা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২৮ ডিসেম্বর) পিরোজপুরের মাছিমপুর এলাকায় শহরের বাসস্থানের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়।

    জানাজায় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌর মেয়র আলহাজ¦ হাবিবুর রহমান মালেক, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন পিপিএম সেবা সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

    এর আগে সোমবার বাদ জোহর ঢাকার মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ আসর নামাজ বাদ ৩য় জানাজা শেষে মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ সোনাখালী গ্রামে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরে পাশে সাহিদা হককে দাফন করা হবে।

    প্রসঙ্গত, জায়েদের মা শাহিদা হক করোনায় আক্রান্ত হয়ে ও কিডনির সমস্যা নিয়ে রাজধানীর ঢাকার রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ’তে চিকিৎসাধীন অবস্থায়  সোমবার ভোর ৪টা ৫৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এছাড়াও এম এ হক-শাহিদা দম্পতির চার সন্তানের মধ্যে বড় ছেলে শহীদুল হক পুলিশ কর্মকর্তা, মেজো ছেলে ওবায়দুল হক আইনজীবী, একমাত্র মেয়ে শিরিন আক্তার একটি বেসরকারি সংস্থার ব্যবস্থাপক এবং ছোট ছেলে জায়েদ খান চলচ্চিত্র অভিনেতা।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ