ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবলের রিমান্ড

    কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবলের রিমান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মতিঝিলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কনস্টেবল শিমুল আহমেদের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম রিমান্ডের এই আদেশ দেন।

    এদিন তাকে আদালতে হাজির করে মতিঝিল থানার ধর্ষণ মামলায় ৩ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গতকাল সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় কনস্টেবল শিমুল আহমেদকে আটক করা হয় এবং রাতেই তার বিরুদ্ধে এই ধর্ষণ মামলা দায়ের করা হয়।

    এ বিষয়ে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, এজিবি কলোনির একটি বাসায় থাকতো ওই কিশোরী। কনস্টেবল শিমুলের ২ মাস ধরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। কিশোরীর বাবা-মা দুজনই চাকরি করেন। ঘটনার দিন বাসায় একা থাকায় শিমুল তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ তার পরিবারের।

    এসআই আরও বলেন, ভুক্তভোগী ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ