ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল 
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে চেয়ারম্যানের সাথে ভেগেছে স্ত্রী

    স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে চেয়ারম্যানের সাথে ভেগেছে স্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান সোহাগের বিরুদ্ধে অন্যের বউ ভাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভাগিয়ে নিয়ে যাওয়া গৃহবধূ তিন সন্তানের জননীর (৩৫) ভাইসহ স্বজনরা এ অভিযোগ করেছেন।

    উপজেলার বহরমপুর ইউনিয়নের উত্তর আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর ভাইসহ স্বজনরা  অভিযোগ করে বলেন, উপজেলার বহরমপুর ইউনিয়নের উত্তর আদমপুর গ্রামে আমার বোনের বিয়ে হয়। তাদের পরিবারে দুই ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে।

    স্বজনদের অভিযোগ, ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আসাদুজ্জামান সোহাগের সঙ্গে মেয়েটির পরকীয়া চলছিল। রোববার রাতে মেয়েটি তার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে। পরে তাকে নিয়ে পালিয়ে যান চেয়ারম্যান সোহাগ। এ ঘটনায় অজ্ঞাত নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে স্বজনরা দাবি করেন।

    অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান সোহাগ বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। কে কার সঙ্গে ভেগে গেছে। নির্বাচনের বিষয়কে কেন্দ্র করে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মেয়েটির স্বামী তার স্ত্রীকে মারধর করেছিল। পরে ৯৯৯ নম্বরে ফোন করার পর ওই গৃহবধূকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আমি এ ঘটনার সঙ্গে জড়িত না।

    দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, স্বামী মামলা করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ