ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ

    বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আর্থিক সংকট মেটাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাশে থাকার ঘোষণা দিয়েছেন দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও দেশসেরা ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর।

    বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) পুষ্পগুচ্ছ হলে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

    সায়েম সোবহান আনভীর বক্তব্যের শুরুতেই সাফ অনুর্ধ-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের কর্মকর্তা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) অভিনন্দন জানান।

    তিনি বলেন, আমি বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাশে দাঁড়াবো। আমাদের দেশের জন্ম দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু আমাদের দেশের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু্র কন্যা। একজন নারী। জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উৎসাহ না পেলে আমরা খেলাধুলায় (স্পোর্টস) আসতাম না। প্রধানমন্ত্রী একদিন ডেকে বললেন, তোমরা স্পোর্টসে আসো। প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরে আমরা একটার পর একটা টিমে এসেছি। আমি শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান, আমার ছোট ভাই সাফওয়ান সোবহান শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের প্রেসিডেন্ট। আমাদের বসুন্ধরা কিংস আছে। বিভিন্ন স্পোর্টস কার্যক্রম রয়েছে আমাদের। কারণ তরুণদের বিনোদনের একমাত্র উপায় হচ্ছে স্পোর্টস। আপনারা দোয়া করবেন বসুন্ধরা গ্রুপ যেন সব সময় স্পোর্টসের সঙ্গে থাকতে পারে। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, তিনি আমাদের আরও বেশি উৎসাহ দিলে আমরা বাংলাদেশের স্পোর্টসকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ।  

    বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বসুন্ধরা গ্রুপের এমডি বলেন, আমার শুনে খুব দুঃখ লাগলো, আপনাদের (বাফুফে) ৩০ হাজার টাকার জন্য মানুষের কাছে হাত পাততে হয়। এখন লাখ টাকা দিয়েও টিম পরিচালনা করা যায় না। টিম চালানোর জন্য এখন কোটি কোটি টাকা দরকার। টাকার অভাবে ফুটবল টিম চালাতে পারে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এটা খুবই কষ্টের। তাই বসুন্ধরা গ্রুপ বাফুফের পাশে থাকতে চায়


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ