ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • দিনে-দুপুরে ব্যাংক কর্মকর্তাকে গুলি করে ডাকাতি

    দিনে-দুপুরে ব্যাংক কর্মকর্তাকে গুলি করে ডাকাতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডাকাতি কিংবা চুরি থেকে রেহাই পেতে ব্যাংকে সিসিটিভি লাগানো হয়। তবে সিটিটিভি চলমান থাকা অবস্থায় ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছে। ভারতের মুম্বাইয়ে একটি ব্যাংকের কর্মকর্তাকে গুলি করে দিনে-দুপুরে ব্যাংক ডাকাতি করা হয়। গুলিতে আহত হয়ে ওই ব্যাংক কর্মকর্তা নিহত হন।

    এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল বুধবার সন্ধ্যায় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার দাহিশার ব্রাঞ্চে এই ডাকাতির ঘটনাটি ঘটে।

    ব্যাংক ডাকাতির পুরো ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। পুলিশ ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতদের শনাক্তের চেষ্টা করছে।

    ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তি তাদের আউটসোর্স কর্মকর্তা ছিলেন।

    খবরে বলা হয়েছে, মুখোশধারী দুজন সশস্ত্র ডাকাত ব্যাংকের ভেতরে প্রবেশ করে। ডাকাতি শেষে তারা পালিয়ে যায়।

    ব্যাংক ডাকাতির এই দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়েছে। এতে দেখা যায়, ব্যাংকের ভেতরে মাস্ক পরা দুই ডাকাত ঘুরছে। তাদের একজন সম্ভাব্য ব্যাংককর্মীদের দিকে বন্দুক তাক করে রেখেছে এবং দ্বিতীয়জন ডেস্কের কাছে গিয়ে অর্থ তুলে নিচ্ছে।

    ডাকাতির খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা ঘটনাস্থলে আসার আগেই ডাকাতরা পালিয়ে যায়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ