ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মঠবাড়িয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, থানায় অভিযোগ

    মঠবাড়িয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, থানায় অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় আগামী ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে আ,লীগ প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় বাঁধা দেয়ার অভিযোগ করেছেন চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম । পেশী শক্তি প্রয়োগ করে তার (রফিকুল ইসলাম) এর কর্মীদের প্রচারের জন্য ঘর থেকে বের হতে দিচ্ছেন না এমনকি নারী কর্মীদের লাঞ্চিত করার পাশাপশি শ্লীলতাহানি ঘটানোর অভিযোগ করেছেন।

     এঘটনায় মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগের পাশাপাশি শুক্রবার সকালে মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন উপজেলার ২ নং ধানসীসাফা ইউপির চশমা প্রতীকের প্রার্থী।

    লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি তার ইউনিয়নে বিপ্লব নামে এক যুবলীগ নেতা সন্ত্রাসী হামলার শিকার হন। এ ঘটনাকে কেন্দ্র করে তার নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়।

    তিনি আরও বলেন, এ মামলায়তার ৯টি ওয়ার্ডেরই গুরুপ্তপূর্ণ কর্মীদের আসামী করে পুলিশীী হয়রাণী করা হচ্ছে। অপর দিকে তার প্রতিদ্বন্ধি আ‘লীগ প্রার্থী হারুন অর রশিদ তালুকদারে নির্দেশে স্থানীয় ও ভাড়াটিয়া সন্ত্রসীরা তার (রফিকুল ইসলাম) কর্মিদের নির্বাচনী প্রচারে ঘর থেকেও বের হতে দিচ্ছেন না। এবং তার পোস্টার, ব্যানার ছিড়ে আগুনে পুড়িয়ে দিচ্ছে। আ‘লীগ প্রার্থী মো. হারুন অর রশিদ তালুকদার এসকল অভিযোগ অস্বীকার করেন।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আ‘লীগ মনোনীত সাবেক গণ পরিষদ সদস্য এড. শামসুল হক এর ছোট ভাই মো. আবু মিয়া, সমাজ সেবক মো. আনোয়ার আকন, শিক্ষক মো. আফজাল হোসেন, জাকির হোসেন খান, ফারুক হাওলাদার প্রমুখ।
    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল লিখিত অভিযোগ সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


     

     

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ