ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বাবার ফাঁসির ১৫ বছরে যা বললেন কন্যা রাঘাদ সাদ্দাম

    বাবার ফাঁসির ১৫ বছরে যা বললেন কন্যা রাঘাদ সাদ্দাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরাকিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সাদ্দাম কন্যা রাঘাদ সাদ্দাম। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, বাবার ফাঁসি কার্যকরের ১৫ বছর পূর্তিতে এই আহ্বান জানানোর পাশাপাশি আরব বিশ্বে যে পরিবর্তন ঘটছে ইরাকিদের সে পরিবর্তনে খাপ খাওয়ানোরও আহ্বান জানিয়েছেন তিনি।      

    শুক্রবার বাবার প্রতিকৃতির সামনে বসে রাঘাদ সাদ্দাম হুসাইন বলেন, সম্প্রদায় ও পটভূমি বিবেচনায় না নিয়ে ইরাকিদের একে অন্যকে ক্ষমা করে দেওয়ার সময় এসেছে। এমনকি যারা ভুল করেছে তাদেরও ক্ষমা করে দেওয়ার কথা বলেন তিনি।

    এর আগে চলতি বছরে আল আরাবিয়াকে এক সাক্ষাৎকারে সাদ্দাম কন্যা বলেছিলেন, প্রকৃত এবং বৈধ কর্তৃপক্ষ না থাকায় ইরান মনে করে ইরাককে তারা সহজে বশে আনতে পারবে।

    সর্বশেষ বক্ততৃায় ইরাকের সাবেক এই প্রেসিডেন্ট কন্যা বলেছিলেন, আরবের পাশে ইরাক ভিন্ন এক আরব হওয়া উচিত নয়। ইরানকে সংঘাত ও অনৈক্য পরিহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের শক্তি আমাদেরও শক্তি।

    সাদ্দাম কন্যা রাঘাদ সাদ্দাম ভবিষ্যতে ইরাকের রাজনীতিতে প্রবেশ করবেন এমন সম্ভাবনা রয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ