ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৮৬ সালের এই দিনে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ দলটি প্রতিষ্ঠা করেন। এই দীর্ঘ সময় নানা চড়াই-উতরাই পেরুতে হয়েছে দলকে।

    এরশাদের হাত ধরে জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হয়। সামরিক শাসক হিসেবে ক্ষমতায় আসার পাঁচ বছর পর ১৯৮৬ সালের ১ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে পাঁচটি রাজনৈতিক দলের সমন্বয়ে দল গঠনের ঘোষণা দেন এরশাদ। ১৯৮৬ সালের অক্টোবরে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এরশাদ পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণঅভ্যুত্থানের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। ক্ষমতাচ্যুত হয়ে কারাগারে গেলে পরের বছর ১৯৯১ সালের ১ জানুয়ারি মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে দলটি পুনর্জন্ম লাভ করে। পরে অবশ্য রাজনৈতিক মতভেদের কারণে দলটি বেশ কয়েকবার ভাঙনের কবলে পড়ে। এখনো জাতীয় পার্টি তিন ধারায় বিভক্ত।

    প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার (০১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কেন্দ্রীয়ভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। একইভাবে দেশের বিভিন্ন জেলা-উপজেলা ও ইউনিট পর্যায়ে অনুরূপ কর্মসূচি নেওয়া হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ