ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

    ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আলীগঞ্জ এলাকায় ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার (২ জানুয়ারি) সকালে রানীগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

    নিহতদের একজন একই ইউনিয়নের রসুলপুর গ্রামের আমির আলী (৪৫)। অন্যজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টার দিকে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ এলাকার রানীগঞ্জ সড়কে রানীগঞ্জগামী একটি ট্রাক্টর সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার চালকসহ দুজন ঘটনাস্থলে নিহত হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

    জগন্নাথপুর থানার এসআই ওবায়েদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিএনজি অটোরিকশা-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আমরা দুজনের মরদেহ উদ্ধার করেছি। তবে ট্রলির চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ