ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • দ্বিতীয় দিনে বাংলাদেশের দাপট

    দ্বিতীয় দিনে বাংলাদেশের দাপট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনটা দুর্দান্ত কাটাল বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে আজ প্রথমে বল হাতে ও পরে ব্যাট হাতে দাপট দেখিয়েছে টাইগাররা। নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অলআউট করে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম  করেছে মুমিনুলবাহিনী। নিজের দ্বিতীয় টেস্টেই অর্ধশতক হাঁকিয়েছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ফিফটি করেছেন নাজমুল হোসেন শান্তও।

    ২ উইকেটে ১৭৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ৭০ ও অধিনায়ক মুমিনুল হক ৮ রানে অপরাজিত আছেন। নিউজিল্যান্ডের চেয়ে আর ১৫৩ রানে পিছিয়ে আছে বাংলাদেশ, হাতে আছে আরো ৮টি উইকেট।

    সাজঘরে ফিরেছেন ওপেনার শাদমান ইসলাম ও তিনে নামা নাজমুল হোসেন শান্ত। শাদমান ২২ ও শান্ত ৬৪ রানের ইনিংস খেলেন। কিউইদের পক্ষে দুটি উইকেটই শিকার করেছেন বাঁহাতি পেসার নিল ওয়াগনার।

    এর আগে ৫ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। বাংলাদেশি বোলারদের তোপে আজ ৭০ রান তুলতে গিয়ে শেষ ৫ উইকেট হারায় কিউইরা। আগের দিন ১২২ রান করে কনওয়ে ও ৫২ রান করে উইল ইয়ং আউট হয়েছিলেন। আজ ৭৫ রান করেছেন হেনরি নিকোলস। ‍শরিফুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ ৩টি করে উইকেট দখল করেছেন। মুমিনুল হক শিকার করেন ২টি উইকেট


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ