ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরকে খুব ভালোবাসেন: পরিকল্পনামন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরকে খুব ভালোবাসেন: পরিকল্পনামন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরকে খুব ভালোবাসেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

    তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরকে খুব ভালোবাসেন। তিনি যখন আমাকে প্রথম মন্ত্রিত্ব দেন তখন আমাকে বললেন-‘মান্নান সাহেব, আপনি হাওরের ছেলে। আপনি নিম্ন আয়ের পরিবারের মানুষ। কষ্ট করে মানুষ হয়েছেন আমি জানি। আমি আপনাকে সাহায্য দিচ্ছি-আপনি হাওরের জন্য কাজ করুন। গরিব মানুষের জন্য কাজ করুন। গ্রামের মানুষের জন্য কাজ করুন।’

    রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের ২য় তলার মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে শনিবার রাতে অষ্টগ্রাম ইটনা মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির উদ্যোগে রাষ্ট্রপতির ৭৯তম জন্মদিন পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সমিতির সভাপতি হাজী মো. সোলায়মানের সভাপতিত্বে এবং সহসভাপতি ও সিনিয়র সাংবাদিক রাজেন্দ্র চন্দ্র দেব মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বৃহত্তম ময়মনসিংহ সমিতির মহাসচিব হারুন-অর-রশীদ, রাষ্ট্রপতির ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল আব্দুল হক ও রাষ্ট্রপতির ভাগ্নে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।

    পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমি চাই আমার বাপ-চাচা যারা গ্রামে বড় হয়েছে পানির স্বাদ খেয়ে, কচু, খেঁচো খেয়ে। তাদের জন্য আমি কাজ করতে চাই। আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী এই কাজগুলো করতে পারছি।

    তিনি বলেন, আমি যখন (সম্প্রতি) রাষ্ট্রপতি মহোদয়ের সঙ্গে দেখা করতে গিয়েছি, তখন তিনি আমাকে বললেন, ‘আপনি দুই জেলার (সুনামগঞ্জ-নেত্রকোণা) মধ্যে সংযোগ করে দিচ্ছেন এখানে আমাদের (কিশোরগঞ্জ) এলাকাকেও লাগিয়ে দেন। তাহলে আমরা আপনাদের এলাকায় নিয়মিত আসা-যাওয়া করতে পারব।’

    এম এ মান্নান বলেন, হাওর আমার জন্মভূমি। হাওর আমার মা, হাওর আমার বাবা। কয়েকদিন আগে আমরা একনেকে বিশাল প্রকল্প পাস করলাম। নেত্রকোনার সঙ্গে সুনামগঞ্জের সারা বছরের সংযোগ হবে। এটি আগে চিন্তাও করা যায়নি। সাড়ে ৩ হাজার কোটি টাকার প্রকল্প।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ