ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • দক্ষিণ আফ্রিকার সংসদ ভবনে আগুন

    দক্ষিণ আফ্রিকার সংসদ ভবনে আগুন
    ছবি: রয়টার্স
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপ টাউনে অবস্থিত দেশটির পার্লামেন্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার পার্লামেন্ট কমপ্লেক্সের একটি অংশের ছাদে আগুনের লেলিহান শিখা দেখা যায়।

    আগুন লাগার কয়েক ঘণ্টা পর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে দেশটির কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানিয়েছে।

    সংসদের এক বিবৃতিতে বলা হয়েছে, ওল্ড উইংয়ের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দমকলকর্মীরা বর্তমানে নিউ উইংয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আগুনে জাতীয় সংসদ চেম্বার ক্ষতিগ্রস্ত হয়েছে।

    সংসদের সুরক্ষা এবং নিরাপত্তাবিষয়ক কেপ টাউনের মেয়র কমিটির সদস্য জিন-পিয়েরে স্মিথ বলেছেন, প্রায় ৬০ জন দমকলকর্মী ১২টি অগ্নিনির্বাপক যান এবং একটি স্কাই লিফ্ট হাইড্রোলিক প্ল্যাটফর্ম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

    কেপ টাউন মেয়রাল কমিটির সুরক্ষা ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা জঁ-পিয়েরে স্মিথ জানান, প্রাথমিক প্রতিবেদনে একটি অফিস প্রাঙ্গণ থেকে আগুনের সূত্রপাত এবং পরে সেখান থেকে অন্যত্র ছড়িয়ে পড়ার ইঙ্গিত মিলেছে।

    তিনি বলেন, ভবনের ছাদের একাংশ ধসে পড়েছে। আগুন লাগার পর ফায়ার অ্যালার্ম কাজ করেনি। দেয়ালে বড় বড় ফাটল শনাক্ত করার কথা জানিয়েছেন কর্মকর্তারা, যা উদ্বেগের বিষয়।

    তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণও জানা যায়নি।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ