ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা
  • মুমিনুল-লিটনের ফিফটিতে শক্ত অবস্থানে বাংলাদেশ

    মুমিনুল-লিটনের ফিফটিতে শক্ত অবস্থানে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তৃতীয় দিনের প্রথম সেশনে দুই উইকেট হারানোর পর কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ। তবে অধিনায়ক মুমিনুল লিটন দাসকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এরই মাঝে অর্ধশতক পূর্ণ করেছেন এই দুই ব্যাটার। মুমিনুল অপরাজিত আছেন ৬১ রানে। অপরপ্রান্তে লিটন অপরাজিত ৫১ রানে। এই প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩০৭ রান।

    বাংলাদেশ দিন শুরু করে ২ উইকেটে ১৭৫ রান নিয়ে। আগের দিন দারুণ ধৈর্য দেখানো জয় আজ শুরু থেকেই ছিলেন নড়বড়ে। কিন্ত অনিয়ন্ত্রিত শটে ইনিংসের সমাপ্তি টানলেন তিনি। এরপর লাঞ্চ বিরতির ২০ মিনিট আগে ব্যক্তিগত ১২ রানে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হন মুশফিক।

    এর আগে রোববার (২ জানুয়ারি) কিউইদের ৩২৮ রানে আটকে দেওয়ার পর ব্যাট হাতেও ভালো করে সফরকারীরা।

    ২ উইকেট হারিয়ে ১৭৫ রান করে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ৭০ ও অধিনায়ক মুমিনুল হক ৮ রানে অপরাজিত ছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ