ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • সুদানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

    সুদানের প্রধানমন্ত্রীর পদত্যাগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সামরিক শাসনের বিপক্ষে চলা বিক্ষোভের মাঝেই পদত্যাগ করলেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক। স্থানীয় সময় রোববার (২ জানুয়ারি) রাতে টেলিভিশন দেওয়া এক ভাষণে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

    ভাষণে তিনি বলেন, আমি দায়িত্ব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছি…।

    আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য0মতে, গত নভেম্বরে সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের সঙ্গে সমঝোতায় পৌঁছান আবদাল্লাহ হামদক। সমঝোতার ভিত্তিতে হারানো ক্ষমতা ফিরে পান তিনি। সেই সমঝোতার দুই মাস না যেতেই তিনি পদত্যাগ করলেন।

    উল্লেখ্য, গত ২৫ অক্টোবর সুদানের শীর্ষ রাজনৈতিক নেতাদের বন্দি করে ক্ষমতা দখল করেন দেশটির সেনাপ্রধান জেনারেল ফাত্তাহ আল-বুরহান। প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককে গৃহবন্দি ও বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তারের পাশাপাশি দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি।

    সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে রাস্তায় নামে হাজার হাজার সুদানিজ। এ অবস্থায় গত ২১ নভেম্বর বেশ কয়েকটি চুক্তির মাধ্যমে ক্ষমতাচ্যুত আবদাল্লাহ হামদকের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয় সেনাবাহিনী।

    চলমান এই বিক্ষোভে এ পর্যন্ত ৫৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ