ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • দিন শেষে ৭৩ রানে এগিয়ে টাইগাররা

    দিন শেষে ৭৩ রানে এগিয়ে টাইগাররা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ খেলছে টাইগাররা। তৃতীয় দিন শেষে চালকের আসনে রয়েছে বাংলাদেশ। মুমিনুল আর লিটনের দায়িত্বশীল ব্যাটিংয়ের ওপর ভর করে স্বাগতিকদের ৭৩ রানের লিড দিতে সক্ষম হয়েছে। যদিও এই দুই ব্যাটসম্যান সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন।

    সোমবার (৩ জানুয়ারি) মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিনে ৭০ রানে অপরাজিত থাকা মাহমুদুল হাসান জয় তৃতীয় দিনের শুরুতে মাত্র ৮ রান যোগ করে ৭৮ রান করে ফিরে যান।

    এরপর উইকেটে এসে অনেক্ষণ টিকে থাকলেও ইনিংস বড় করতে পারেননি মুশফিকুর রহিম। ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হওয়ার আগে একটি চারে ১২ রান করেন দেশসেরা এই ব্যাটার।

    তবে দলীয় অধিনায়ক মুমিনুল হককে সঙ্গে নিয়ে দারুন খেলছিলেন লিটন দাস। পঞ্চম উইকেট জুটিতে তারা ৩১৭ বলে ১৫৮ রানের পার্টনারশিপ গড়েছিলেন। কিন্তু দলীয় ৩৬১ রানে ৮৮ রান করে এলবির ফাঁদে পড়েন মুমিনুল হক। তার কিছক্ষণ পরেই হতাশ করলেন লিটনও। ব্যক্তিগত ৮৬ রানে টম ব্লান্ডেলকে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি।

    তৃতীয় দিন শেষে ইয়াসির আলী ১১ ও মেহেদী হাসান মিরাজ ২০ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। টাইগারদের দলীয় সংগ্রহে ১৬৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রান।

    এর আগে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩২৮ রান করে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ