ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্যারিসে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু সৌদি আরবে মারা গেছেন আরও ২ বাংলাদেশি হজযাত্রী চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১, আহত অর্ধশতাধিক দেশের সব বিভাগেই বজ্রবৃষ্টির আভাস নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ পটুয়াখালীতে বসত বাড়ি থেকে কালনাগিনী উদ্ধার  স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি
  • নির্বাচন হচ্ছে জনগণ বনাম নৌকার মধ্যে : তৈমূর

    নির্বাচন হচ্ছে জনগণ বনাম নৌকার মধ্যে : তৈমূর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন।

    সোমবার (৩ জানুয়ারি) সকালে ‘র’ বন্দর খেয়া ঘাট থেকে প্রচারণা শুরু করে আবাসিক এলাকা হয়ে একরামপুর, নবীগঞ্জসহ বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন তিনি।

    এ সময়ে বিএনিপি নেতাকর্মীদের জোর করে নৌকায় ভোট দিতে বাধ্য করা হবে উল্লেখ করে তৈমূর আলম বলেন, জনগণ বনাম নৌকার মধ্যে নির্বাচন হচ্ছে। আমি যেমন বিএনপি তেমনি নারায়ণগঞ্জের বাসিন্দা। নারায়ণগঞ্জের মানুষের সুখ দুঃখের সঙ্গে আমি জড়িত।

    তিনি বলেন, কালো টাকা সম্বন্ধে আমার ধারণা নেই। আমার স্লোগান হলো নিজের খেয়ে তৈমূর।

    দুবারের মেয়র ও এবারের নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী সম্বন্ধে তিনি বলেন, ট্রেড লাইসেন্স ফি ও হোল্ডিং টেক্স বাড়িয়েছে। পানি না দিয়েই দেড় লাখ টাকা করে নিয়েছে। জন্ম-নিবন্ধন জটিলতা ও টাকাও বেশি নিচ্ছে। নাগরিকরা সুবিধা পায়নি। সিটি করপোরেশন ঠিকাদারদের সিন্ডিকেটে পরিণত হয়েছে। আমরা বড় বড় প্রতিষ্ঠান চালিয়ে এসেছি। কোন ঠিকাদার আমার রুমে ঢুকতে পারেনি।

    তৈমূর আলম নির্বাচন কমিশন নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন, তারা বলেছেন নিরপেক্ষ থাকবে। তবে তা পারবে কি না, তা নিয়ে আমার সন্দেহ আছে।

    আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৭টি ওয়ার্ডে ইভিএমের মাধ্যমে এ ভোট হবে। সিটিতে ভোটার রয়েছে ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। এবার মেয়র পদে প্রার্থী রয়েছেন সাতজন আর কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে রয়েছেন ৩৪ জন নারী।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ