ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • নৌ দুর্ঘটনায় শাস্তি বাড়িয়ে আইন করা হবে : খালিদ মাহমুদ

    নৌ দুর্ঘটনায় শাস্তি বাড়িয়ে আইন করা হবে : খালিদ মাহমুদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, লঞ্চ দুর্ঘটনার জন্য সর্বোচ্চ সাজা ৫ বছর। তবে আইনটি পরিবর্তন করা হবে। এটা নিয়ে আমরা কাজ করছি।

    আজ সোমবার সকালে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। পরিদর্শনে গিয়ে দগ্ধদের চিকিৎসার খোঁজখবর নেন তিনি। এ সময় তিনি দ্রুত তাদের আরোগ্য কামনা করেন।

    তিনি বলেন, যারা যাত্রীসেবা নিশ্চিত করতে না পারবে তারা নৌ খাতে থাকতে পারবে না। এ ছাড়া দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে।

    এ সময় ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন জানান, ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনায় চিকিৎসাধীন ১২ জনের কেউই শঙ্কামুক্ত নয়। সবারই শ্বাসনালরি ইনহেলেশন ইনজুরি হয়েছে। আমাদের একান থেকে ছুটি নিয়ে বাড়ি যাওয়া না পর্যন্ত কাউকেই আমরা শঙ্কামুক্ত বলতে পারছি না।

    গত ২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে যাওয়া এমভি অভিযান-১০ নামের লঞ্চটিতে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে। আহতদের ঝালকাঠি সদর হাসপাতাল, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল ও ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ