ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • আবারও বিধিনিষেধ হচ্ছে মক্কা-মদিনায়

    আবারও বিধিনিষেধ হচ্ছে মক্কা-মদিনায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার ঠেকাতে সৌদি আরব সরকার মক্কা ও মদিনায় আবারও সামাজিক দূরত্বের বিধান আরোপ করেছে।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে বিবিসি জানায়, এই দুটি জায়গায় (মক্কা ও মদিনা) নামাজি এবং উমরাহ্‌ পালনকারী সবার জন্য এসব বিধিনিষেধ প্রযোজ্য হবে।

    সব দর্শনার্থীকে মাস্ক পরতে হবে। সৌদি সরকার ঘরের ভেতরে এবং বাইরে সব জায়গায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করেছে।

    এর সঙ্গে মিলিয়ে মক্কা ও মদিনাতেও একই বিধান চালু করা হয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা সৌদি আরবে অনেক বেড়ে গেছে বলেও খবরে জানানো হয়। গত বুধবার সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ৭৪৪ জনের শরীরে করোনা শনাক্ত করেছে।গত বছর আগস্টের পর এটি ছিল সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা।

    করোনা শুরুর পর থেকে সৌদি আরবে এ পর্যন্ত পাঁচ লাখ ৫৪ হাজার রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ৮ হাজার ৮৭৪ জন।

    গত রোবার সরকার ঘোষণা করেছে, ১ ফেব্রুয়ারি থেকে দোকানপাট, শপিং সেন্টার এবং রেস্তোরাঁয় যেতে চাইলে সব সৌদি নাগরিক কিংবা সে দেশে বসবাসকারী ও দর্শনার্থীকে কোভিড বুস্টারের সনদ দেখাতে হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ