ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • সাপকে বিশ্বাস করা যায়, বিএনপিকে নয়: নানক

    সাপকে বিশ্বাস করা যায়, বিএনপিকে নয়: নানক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, এখন তিনি কোথায় থাকবেন? আসলে এগুলো হলো বিএনপির কূটকৌশল। সাপকে বিশ্বাস করা যায় কিন্তু বিএনপিকে বিশ্বাস করা যায় না।  

    সোমবার সন্ধ্যায় নগরীর ২নং রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বৈঠক শেষে নানক এ কথা বলেন।

    তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধ আছে। সিটি নির্বাচনে দলীয় ভেদাভেদ ভুলে সাবাই ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভীর পক্ষে কাজ করছেন।

    এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহাসহ অনেকে।

    সম্প্রতি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার সঙ্গে সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর ফোনাআলাপ ফাঁস সম্পর্কে নানক বলেন, ফোনালাপের বিষয়টি আমরা বিশ্লেষণ করে খতিয়ে দেখছি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ