ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ইমরান খানের সাবেক স্ত্রীর গাড়ি লক্ষ্য করে গুলি

    ইমরান খানের সাবেক স্ত্রীর গাড়ি লক্ষ্য করে গুলি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হামলার শিকার হয়েছেন ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম। রোববার আত্মীয়ের বিয়ের নিমন্ত্রণ সেরে ফেরার পথে তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।

    তবে অল্পের জন্য বেঁচে গেছেন তিনি। এক টুইটার বার্তায় এই ঘটনার কথা নিজেই জানিয়েছেন রেহাম।

    সেই সঙ্গে এর জন্য ক্ষোভ প্রকাশ করে ইমরান সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। এক সময়ের সাংবাদিক ও টিভি সঞ্চালক রেহাম খান ২০১৪ সালে ইমরানকে বিয়ে করেন।

    কিন্তু ২০১৫ সালেই তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকেই ইমরান খানের ওপর চরম ক্ষ্যাপা রেহাম। সুযোগ পেলেই সাবেক স্বামীর সরকারকে তুলোধোনা করেন তিনি।

    ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর তিনি ইমরানকে সেনাবাহিনীর হাতের পুতুল বলেছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ