ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • এবাদতের পেস তোপে লণ্ডভণ্ড নিউজিল্যান্ড

    এবাদতের পেস তোপে লণ্ডভণ্ড নিউজিল্যান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের চতূর্থ দিনে চালকের আসনে রয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে ৪৫৮ রান। বাংলাদেশের লিড ১৩০। এই ১৩০ রানের আগে নিউজিল্যান্ড অলআউট হয়ে গেলে ইনিংস ব্যবধানে হারতো তারা। তবে সেটা আর হচ্ছে না।

    ইনিংস হার এড়ালেও স্বস্তিতে নেই কিউইরা। ১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা কিউইদের সংগ্রহ এখন ৫ উইকেটে ১৪২ রান। বাংলাদেশের চেয়ে এখন তারা ১২ রানে এগিয়ে, হাতে আছে আর মাত্র ৫টি উইকেট। রস টেলর ৩৪ ও রাচীন রবিন্দ্র ৪ রানে ব্যাট করছেন।

    ১৩৬ রানেও ২ উইকেট ছিল কিউইদের। এরপর এবাদত হোসেনের পেস তোপে ৩টি উইকেট হারিয়েছেন তারা।

    ১৪ রান করা অধিনায়ক টম লাথামকে বোল্ড করেছেন তাসকিন আহমেদ। সাজঘরে ফিরে গেছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভন কনওয়েও। ১৩ রান করা কনওয়েকে শাদমান ইসলামের ক্যাচ বানিয়েছেন এবাদত হোসেন।

    এর আগে, ৬ উইকেটে ৪০১ রান নিয়ে চতূর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ ও ইয়াসির আলী রাব্বির দৃঢ়তায় ৪৫৮ রান তোলে। মিরাজ ৪৭ ও রাব্বি ২৬ রান করেন। কিউইদের পক্ষে ট্রেন্ট বোল্ট ৪টি উইকেট লাভ করেন। এছাড়া নিল ওয়াগনার ৩টি ও টিম সাউদি ২টি উইকেট নেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ