ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

    দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

    বুধবার (৫ জানুয়ারি) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে আজ ভোর থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

    জানা গেছে, মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এজন্য দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। অন্যদিকে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে পারের অপেক্ষায়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

    দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক জালাল উদ্দিন জানান, ফেরি বন্ধ থাকায় ঘাটের দুই প্রান্তে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি রয়েছে। তবে কুয়াশার তীব্রতা কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ