ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ভারত-পাকিস্তান যা পারেনি, সেটাই পেরেছে বাংলাদেশ

    ভারত-পাকিস্তান যা পারেনি, সেটাই পেরেছে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিজেদের মাঠে নিউজিল্যান্ড বরাবরই অদম্য। তাদের হারানোর স্বপ্ন দেখাটাও কঠিন। বিশ্ব ক্রিকেটের বড় দলগুলো যেখানে পেরে উঠতে পারে না কিউইদের সঙ্গে, সেখানে বাংলাদেশ জয় পাবে সেটাও আবার টেস্টে!

    দেশটিতে এর আগে সব ফরম্যাট মিলে ৩৩ ম্যাচ খেললেও জয় ছিল না বাংলাদেশের। এবারও কী কেউ ভেবেছিল বাংলাদেশ হারিয়ে দেবে নিউজিল্যান্ডকে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো এশিয়ার পরাশক্তি দলগুলোও গত এক যুগে মেলাতে পারেনি নিউজিল্যান্ডকে হারানোর সমীকরণ।

    বাংলাদেশের কাছে হারের আগে ঘরের মাঠে ২০১৭ থেকে টানা ৮টি সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। এই আট সিরিজে ১৭ ম্যাচের একটিও হারেনি কিউইরা। ম্যাচ হারের পর ভাটা পড়ল ঘরের মাঠে টানা নবম সিরিজ জয়েও। কারণ বাংলাদেশের বিপক্ষে সিরিজটি দুই ম্যাচের। সিরিজের দ্বিতিয় ও শেষ টেস্ট শুরু হবে এ মাসের ৯ তারিখে।

    উপমহাদেশের দলগুলোকে বলে কয়ে হারানো কিউইদের অবশেষে জয়রথ থামাতে পেরেছে টাইগাররা। নিউজিল্যান্ডের মাটিতে এশিয়ার পরাশক্তি পাকিস্তান সবশেষ জিতেছে ২০১১ সালে, ভারত সবশেষ জিতেছে ২০০৯ সালে আর শ্রীলঙ্কা সবশেষ জিতেছে ২০০৬ সালে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ