ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • আজ সারা দেশে বিএনপির মানববন্ধন

    আজ সারা দেশে বিএনপির মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দশম জাতীয় সংসদ নির্বাচনের অষ্টম বর্ষপূর্তির দিন ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা’ দিবস হিসেবে পালন করবে বিএনপি। এ উপলক্ষে দলটি আজ বুধবার ঢাকাসহ দেশের অন্যান্য মহানগর ও জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি।

    গতকাল মঙ্গলবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, আট বছর আগে ২০১৪ সালের এই দিনে সারা দেশে ভোটার ও বিরোধী দলের প্রার্থীবিহীন একতরফা, বিতর্কিত একতরফা নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামীকাল (আজ বুধবার) ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগরসহ সারা দেশের জেলা সদরে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হবে। ঢাকায় সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে হবে কর্মসূচি হবে।

    ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন বিএনপিসহ বেশ কয়েকটি দল বর্জন করে। এতে ১৫৩টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্ব্বিতায় নির্বাচিত হন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ