ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা
  • সাত দিন কোয়ারেন্টিনে থাকতে হবে ক্রিকেটারদের

    সাত দিন কোয়ারেন্টিনে থাকতে হবে ক্রিকেটারদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাকালের ক্রিকেটজীবন মানেই কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা। এ মাসের ১৮ তারিখে মালয়েশিয়ায় শুরু হতে যাচ্ছে আইসিসি কমনওয়েলথ উইমেন্স ক্রিকেট টি-টোয়েন্টি কোয়ালিফায়ার। এই আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী দলও। এর আগে কুয়ালালামপুরে সাত দিন কোয়ারেন্টিনে থাকতে হবে নিগার সুলতানাদের।

    টুর্নামেন্ট অংশ নিতে ৮ জানুয়ারি ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। কোয়ারেন্টিনের মেয়াদ শেষে পাঁচ জাতির এই টুর্নামেন্টে মাঠে নামবে বাংলাদেশ। বর্তমানে ঢাকায় প্রস্তুতি নিচ্ছেন নারী ক্রিকেটাররা। এই বাছাই টুর্নামেন্টের বাধা পার হতে পারলে আগামী বছরের জুলাই-আগস্টে বার্মিংহামে অনুষ্ঠেয় মূল আসরে অংশ নিতে পারবে বাংলাদেশ।

    নারী দলের সালমা খাতুন মনে করেন, এই বাধা পার হওয়া মোটেও কষ্টসাধ্য হবে না। বরং আরো বড় লক্ষ্য অভিজ্ঞ এই ক্রিকেটারের, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মালয়েশিয়া যাচ্ছি।’

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ