ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • বুড়িগঙ্গায় ট্রলারডুবি: নিখোঁজ ৮ জনের পরিচয় মিলেছে

    বুড়িগঙ্গায় ট্রলারডুবি: নিখোঁজ ৮ জনের পরিচয় মিলেছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জে বুড়িগঙ্গা নদীতে বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আট যাত্রীর পরিচয় পাওয়া গেছে।

    নিখোঁজরা হলেন— কিশোরগঞ্জের নিয়ামতপুর এলাকার ইদ্রিস আলীর ছেলে আব্দুল্লাহ (২২), ফতুল্লার উত্তর গোপালনগর এলাকার রোকসত আলীর ছেলে মোতালেব (৪২), চরবক্তাবলীর রাজু সরকারের ছেলে সাব্বির (১৮), চরমধ্যনগর এলাকার একই পরিবারের সোহেল মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৩০) এবং তার দুই মেয়ে তাসমিন আক্তার, তাসফিয়া আক্তার ও এক ছেলে তাসমিম, উত্তর গোপাল নগর মসজিদের মুয়াজ্জিন আবদুল্লাহ। বুধবার সকাল ৯টায় ফতুল্লার ধর্মগঞ্জঘাটে এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কিছুটা কুয়াশা ছিল। ওই সময় অন্তত ১৫-২০ যাত্রী নিয়ে খেয়া পারাপারের ট্রলারটি ধর্মগঞ্জঘাট থেকে অপারে যাচ্ছিল। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চ মাঝ নদীতে ওই ট্রলারে ধাক্কা দেয়। এতে তাৎক্ষণিক ট্রলারটি ডুবে যায়। এ সময় কিছু যাত্রী সাঁতরে তীরে ওঠে। তবে আটযাত্রী নিখোঁজ রয়েছেন।

    ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ডুবুরিসহ আমাদের কয়েকটি টিম নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে। আটজন নিখোঁজের নাম পেয়েছি। এখনও কাউকে উদ্ধার করতে পারিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ