ঢাকা শনিবার, ১১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • কামড়ে দেয়া বিষধর সাপসহ হাসপাতালে যুবক!

    কামড়ে দেয়া বিষধর সাপসহ হাসপাতালে যুবক!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কামালপুর গ্রামে সাপের কামড়ে বজলুল আহমেদ (৪০) নামের এক ব্যক্তি আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

    ঘটনার পর নিজেই সাপটিকে পিটিয়ে হত্যা করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন বজলুর আহমেদ। তিনি বলেন, ‘শুক্রবার রাতে বাড়ির পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলাম। এসময় আমার পায়ে কয়েক জায়গায় একটি সাপটি কামড় দেয়। পরে আমি নিজেই সাপটিকে পিটিয়ে মেরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি।’
     
    চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ হোসেন বলেন, ‘সাপটির নাম গোখরা। এটি বিষধর সাপের মধ্যে একটি। আমরা বজলুর আহমেদকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রেখেছি। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো।’

      


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ