ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বিশ্বকাপে খেলার আশা ছেড়ে দেননি এরিকসেন

    বিশ্বকাপে খেলার আশা ছেড়ে দেননি এরিকসেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     

    গেল বছর ইউরোর দ্বিতীয় ম্যাচে ফিনল্যান্ডের মুখোমুখি হয়েছিল ক্রিশ্চিয়ান এরিকসেনের ডেনমার্ক। তবে সেই ম্যাচে জয়-পরাজয়ের চেয়েও যেন বড় হয়ে উঠেছিলেন ডেনিস তারকা মিডফিল্ডার। হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই অজ্ঞান হয়ে পড়েছিলেন তিনি।

    সেই ম্যাচের পর থেকে মাঠে আর নামা হয়নি তার। তবু তিনি চলতি বছর কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার আশা ছাড়েননি। ডেনিসদের লাল জার্সিটা পড়ে রাঙাতে চান ফুটবলের মহাযজ্ঞ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

    সেই ম্যাচে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর এরিকসেনের হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে বসানো হয়েছে ইমপ্ল্যানটেবল কার্ডিওভার্টার ডেফিব্রিলেটর। সেটাই তাকে ইতালিয়ান লিগে তার দল ইন্টার মিলানে ফেরার পথ আগলে দাঁড়িয়েছে। যে কারণে ইন্টারের সঙ্গে চুক্তিও বাতিল করতে হয় তাকে।

    এরপর থেকে কোনো ক্লাবেই আর যোগ দেননি তিনি। তবে তাই বলে বিশ্বকাপের আশা ছেড়ে দেননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এ কথা।

    ডেনিস সংবাদ মাধ্যম ডিআরকে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার লক্ষ্য কাতার বিশ্বকাপ খেলা। দলে নেওয়া হবে, নাকি হবে না, সেটা অনেক পরের বিষয়। তবে মাঠ দাপিয়ে বেড়ানোটাই এখন আমার স্বপ্ন। তার আগে খেলা চালিয়ে যেতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে আমাকে।’

    এখন পর্যন্ত কোনো ক্লাবে যোগ না দিলেও শিগগিরই সুইজারল্যান্ডের তৃতীয় বিভাগের একটি দলে যোগ দেবেন তিনি, শোনা যাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যমে। সে দিয়েই জাতীয় দলে ফিরতে চান তিনি।

    তবে জাতীয় দলে ফেরাটা অন্য এক কারণেও তার কাছে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘জাতীয় দলে ফেরাটাই আমার স্বপ্ন, সেই পার্কেন স্টেডিয়ামে খেলতে চাই আবারও। আমি এটা প্রমাণ করতে চাই, যে এমন ঘটনা এক বারই ঘটে থাকে।’


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ