ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সুমাইয়ার স্প্রিন্ট ডাবল

    সুমাইয়ার স্প্রিন্ট ডাবল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১০০ মিটারের পর ২০০ মিটার স্প্রিন্টও জিতেছেন সুমাইয়া দেওয়ান। এই দুই ইভেন্টের মুকুট এত দিন ছিল শিরিন আক্তারের। জাতীয় অ্যাথলেটিকসের প্রথম দিন সেই শিরিনকে পেছনে ফেলে প্রথমবারের মতো দ্রুততম মানবীর খেতাব জেতা সুমাইয়া কাল ২০০ মিটার জিতেছেন ২৫.২২ সেকেন্ডে। শিরিন হয়েছেন দ্বিতীয়।

    যুক্তরাজ্যপ্রবাসী ইমরানুর রহমান শুধু ১০০ মিটার স্প্রিন্টেই অংশ নিয়েছেন। ১০০ মিটারে দ্বিতীয় হওয়া রাকিবুল হাসান জিতেছেন ২০০ মিটারের মুকুট। ৪০০ মিটার জিতেছেন নাজিমুল হোসেন। তিন দিনের জাতীয় অ্যাথলেটিকস শেষ হয়েছে কাল। তিনটি নতুন রেকর্ড হয়েছে।

    এবার প্রথম দিন ১০০ মিটারে ইমরান ও হাই জাম্পে উম্মে হাফসার পর কাল তিন হাজার মিটারে রিংকি বিশ্বাস গড়েছেন নতুন রেকর্ড। গত বছর গড়া নিজের রেকর্ডই ভেঙেছেন তিনি। আসরে মেয়েদের মধ্যে সেরা খেলোয়াড় হয়েছেন নৌবাহিনীর শামসুন্নাহার রত্না। ৮০০, ১৫০০ ও ৫০০০ মিটারে সোনা জিতেছেন তিনি।

    ম্যারাথন ও ৫০০০ মিটার জেতা নৌবাহিনীর আসিফ বিশ্বাস ছেলেদের মধ্যে সেরা। ৪০টি ইভেন্টের মধ্যে ২২ সোনা জিতে নৌবাহিনীই আসরের সেরা দল। সেনাবাহিনী জিতেছে ১১টি সোনা।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ