ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মুম্বাইয়ে ৩ দিনে ২২০ জন চিকিৎসক করোনায় আক্রান্ত

    মুম্বাইয়ে ৩ দিনে ২২০ জন চিকিৎসক করোনায় আক্রান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বাড়তে শুরু করেছে। কোনো হাসপাতালে একসঙ্গে ৭০ জন, আবার কোনো হাসাপাতলে তারও বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন। তবে গত ৩ দিনে মুম্বাইয়ের সরকারি হাসপাতালগুলোর ২২০ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

    ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, রাজ্যের জেজে হাসপাতালে গত ৭২ ঘণ্টায় ৭৩ জন, কিং অ্যাডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে ৬০ জন, লোকমান্য তিলক মিউনিসিপ্যাল জেনারেল হাসপাতালে ৮০ জন, আর এনকুপার হাসপাতালে ৭ জন এবং ঠাণের ছত্রপতি শিবাজি হাসপাতালের ৮ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

    এ ছাড়া ভারতের মধ্যে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। দৈনিক সংক্রমণেও শীর্ষ স্থানে এই রাজ্য। ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও সবচেয়ে বেশি এই রাজ্যেই।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ