ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ২১১ কেজির সেই টুনা মাছ বিক্রি হলো ১৪৫০০০ ডলারে!

    ২১১ কেজির সেই টুনা মাছ বিক্রি হলো ১৪৫০০০ ডলারে!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাপানের টোকিওর পাইকারি বাজার টোয়োসুতে শহরের প্রথম নিলাম অনুষ্ঠিত হয় বুধবার (৫ জানুয়ারি) সকালে। আর এ নিলামে তোলা হয় ২১১ কেজি ওজনের একটি বিশালাকার নীল পাখনাওয়ালা টুনা মাছ। নিলামে এই দানব নীলচে মাছটির মূল্য ধরা হয়েছে ১৬.৮৮ মিলিয়ন ইয়েন (১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার)।

    জাপানের উত্তরাঞ্চলীয় শহর ওমা থেকে মাছটি ধরা হয়। নিলামে এর প্রতি কেজির মূল্য পড়বে ৮০ হাজার ইয়েন বা প্রায় ৬৯০ মার্কিন ডলার।
    নিলামের আগে ভেন্যুতে করোনাভাইরাস প্রতিরোধী নানা ব্যবস্থা নেওয়া হয়। এরপর একটি ঘণ্টাধ্বনির মাধ্যমে অকশন শুরু হয়। এ সময় বাজারটির সমৃদ্ধির জন্য হাততালির মাধ্যমে প্রার্থনা করা হয়।

    নিলামে সর্বোচ্চ দরের মাছটি কিনে নেয় যৌথভাবে পাইকারি ব্যবসায়ী ইয়ামাউকি এবং রেস্তোরাঁ চেইন ওনোদেরা গ্রুপ।

    ওনোদেরা ফুড সার্ভিসের প্রেসিডেন্ট শিনজি নাগাও বলেন, 'করোনাভাইরাসের কারণে পড়ে যাওয়া রেস্তোরাঁ ব্যবসা আমরা আবার আগের মতো চাঙ্গা করতে চাই।'

    সূত্র : দ্য মাইনিচি

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ