ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা
  • টাক মাথায় অটোগ্রাফ নিলেন সমর্থক!

    টাক মাথায় অটোগ্রাফ নিলেন সমর্থক!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অ্যাশেজ চলাকালীন ইংলিশ প্রিয় তারকার থেকে নিজের টাক মাথায় অটোগ্রাফ নিলেন এক সমর্থক! বুধবার (৫ জানুয়ারি) ম্যাচ চলাকালীন এক ভক্ত ইংলিশ স্পিনার জ্যাক লিচের কাছে বিচিত্র আবদার করে বসেন। লিচ যখন বাউন্ডারি লাইন দিয়ে হেঁটে আসছিলেন, তখন সেই ভক্ত নিজের টাক মাথা এগিয়ে দিয়ে লিচকে অটোগ্রাফ দিতে অনুরোধ করেন। লিচ বিস্মিত হয়ে হেসে দেন। এরপর ভক্তের আবদার মিটিয়ে মাথায় অটোগ্রাফ দেন তিনি। বিষয়টি ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

    উল্লেখ্য, প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগেই ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। অর্থাৎ, ৮ উইকেট হারিয়ে ৪১৬ রান করার পরই ইনিংস ঘোষণা করে দেন অস্ট্রেলিয়া অধিনায়ক। অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়েছেন উসমান খাজা। অ্যাশেজের আগের তিন টেস্টে দলে ছিলেন না পাকিস্তানি বংশোদ্ভূত এই ব্যাটার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ