ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নিতে রাজি নয় ভারত

    সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নিতে রাজি নয় ভারত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসছে সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নিতে রাজি নয় ভারত। তাদের দাবি, যেসব কারণে ২০১৪ সাল থেকে সার্ক শীর্ষ সম্মেলন বন্ধ রয়েছে এখনো তার পরিবর্তন হয়নি।

    বৃহস্পতিবার (৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এ কথা জানান।

    আফগানিস্তানে ক্ষমতার পালাবদলের পর পাকিস্তান নয়া উদ্যমে সম্মেলন করতে উৎসাহী হয়ে উঠেছে। সে দেশের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি সম্প্রতি সেই আগ্রহের কথা জানিয়ে বলেছেন, অসুবিধা থাকলে ভারত ওই সম্মেলনে ভার্চ্যুয়ালি যোগ দিতে পারে। তবে এবার আনুষ্ঠানিকভাবে সে প্রস্তাব নাকচ করলো ভারত।

     

    সার্কের নিয়ম অনুযায়ী, সদস্য রাষ্ট্রগুলোর সবাই একমত না হলে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে না। উল্লেখ্য, ২০১৬ সাল থেকে সার্ক শীর্ষ সম্মেলন বন্ধ রয়েছে।

    সম্মেলন না হওয়ার জন্য শাহ মাহমুদ কোরেশি ভারতের একগুঁয়েমি মনোভাবকে দায়ী করেছিলেন। সার্ককে অকার্যকর করে তোলার দায়ও পুরোপুরি ভারতের ওপর চাপিয়েছিলেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ