ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • যে সহজ আমলে অধিক সওয়াব লাভ করা যায়

     যে সহজ আমলে অধিক সওয়াব লাভ করা যায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহান আল্লাহ তাআলা বান্দাদের জন্য অনেক উপায় উন্মুক্ত রেখেছেন। যাতে তারা ছোট ছোট আমলের মাধ্যমে অধিক সওয়াবের অংশীদার হয়। আর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম হল আমল ও দোয়া।

    একজন বান্দা আল্লাহর কাছে কিছু চাইলে সেটি আমল ও দোয়ার মধ্য দিয়েই চাইতে হয়।
    এছাড়াও আল্লাহ রাব্বুল আল আমিনের নৈকট্য লাভ করা যায়।

    মহান আল্লাহ তাআলা আমাদের জীবনের একমাত্র পরিচালক, সঞ্চালক। তিনি বা তার সাহায্য ছাড়া আমাদের জীবনে দ্বিতীয় কোনো বিকল্প নেই। আমাদের সব চাওয়া তার কাছে। সব পাওয়া তার থেকে। তাই আমাদের জীবনে সবসময় তার কাছেই সাহায্য চাইতে হবে আমল করে দোয়ার মাধ্যমে।  

    আমরা অনেকে অল্প আমলে, ছোট দোয়ায় অধিক নেকি অর্জনের পথ খুঁজি। তাদের জন্যই অল্প আমলে অধিক নেকি অর্জনের একটি দোয়া আজ বর্ণনা করা হলো।

    পবিত্র হাদিসে রয়েছে, যে ব্যক্তি প্রতিদিন সকাল-সন্ধ্যা ১০০ বার এ দোয়াটি পড়বে, বিচার দিবসে তার চেয়ে অধিক নেকি নিয়ে আর কেউ হাজির হতে পারবে না মহান আল্লাহর দরবারে। (মুসলিম)

    দোয়াটি হলো এই- ‘সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি’। অর্থ, আল্লাহ পবিত্র এবং সমস্ত প্রশংসা তারই।  
    মহান আল্লাহ আমাদেরকে অন্তত অল্প আমলে  অধিক নেকি অর্জন করার তাওফিক করুন। আমিন!


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ