ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • অমিক্রন মোবাকেলায় সবাইকে সতর্ক থাকতে হবে : আমু

    অমিক্রন মোবাকেলায় সবাইকে সতর্ক থাকতে হবে : আমু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    অমিক্রন মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এমপি বলেছেন, বর্তমান সরকার করোনাভাইরাস মোকাবেলায় সব ধরণের চেষ্টা অব্যহত রেখেছে। স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে সকলের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। ঘর থেকে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পড়তে হবে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেন তিনি। শুক্রবার সকাল ১১টায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। 

    আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমু বলেন, ইলিশ জাতীয় সম্পদ, এটি রক্ষায় সরকারের পাশাপাশি দেশের প্রতিটি মানুষের আগ্রহ থাকতে হবে। ইলিশ রক্ষা হলে জাতীয় অর্থনীতি, কর্মসংস্থানসহ প্রাণিজ আমিষের চাহিদা পূরণ হবে। শুধু প্রজনন মৌসুমেই নয়, কারেন্টজাল ও জাটকা নিধন কাজে জড়িতদের বিরুদ্ধে যেকোন সময় অভিযান করার পরামর্শ দেন সাবেক এ মন্ত্রী।

    জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ পরিচালক আনিছুর রহমান তালুকদার, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মো. জিয়া হায়দার  চৌধুরী, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার ও পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। কর্মশালায় প্রকল্পের উদ্দেশ্য, প্রেক্ষাপট,  বাস্তবায়ন, কমিটির কার্যপরিধি, ইলিশ সম্পদের গুরুত্ব সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মো. মাহবুবুর রহমান। এছাড়াও আমন্ত্রিত অতিথি, গণমাধ্যম কর্মী ও মৎস্যজীবীরা মুক্ত আলোচনায় অংশ নেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ