ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • মেহেন্দিগঞ্জ ‍উপজেলা ‍আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

    সকল পর্যায়ের কমিটিতে ত্যাগী ও পরীক্ষিতদের মূল্যায়ন করা হবে- ইউনুস

    সকল পর্যায়ের কমিটিতে ত্যাগী ও পরীক্ষিতদের মূল্যায়ন করা হবে- ইউনুস
    মেহেন্দিগঞ্জ ‍উপজেলা ‍আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেছেন, ‘আওয়ামী লীগে অনেক ত্যাগী নেতা ছিলেন বলেই বারবার আঘাত করেও ষড়যন্ত্রকারীরা দলকে নিশ্চিহ্ন করতে পারেনি। দেশের স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্র ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে ত্যাগী নেতাকর্মীদের নিজেদের জীবন বাজি রেখে দলের জন্য কাজ করেছেন।

    শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সরকারি পাতারহাট আর.সি কলেজ মিলনায়তনে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এ কথা বলেন।

    দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য করে তালুকদার মো. ইউনুস বলেন, ‘আওয়ামী লীগ চলে আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী, কারোর কথায় নয়’। মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগের সব পর্যায়ের কমিটিতে দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীদের অবশ্যই মূল্যায়ন করে ত্যাগিদের অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি যারা আওয়ামী লীগের মূলস্রোত ধারা থেকে নেতাকর্মীদের বাহিরে আনার চেষ্টা করে নিজের স্বার্থে ব্যবহার করবে তাদেরকেও কোন ছাড় দেয়া হবে না।

    মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য মো. মঈদুল ইসলামের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহেব হোসেন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুনসুর আহমেদ প্রমুখ।

    মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কামাল উদ্দিন খানের সঞ্চালনায় বর্ধিত সভায় মেহেন্দিগঞ্জ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ