ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • কাজাখস্তানে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ করায় গুলিতে নিহত ৪৪ 

    কাজাখস্তানে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ করায় গুলিতে নিহত ৪৪ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে। বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। 

    শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এ পর্যন্ত ৪৪ জন নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, চলমান সংঘাতে ২৬ ‘অস্ত্রধারী সন্ত্রাসী’ এবং নিরাপত্তাবাহিনীর ১৮ সদস্য নিহত হয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তিন হাজার ৭০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, সরকারবিরোধী বিক্ষোভ দমাতে সেনা পাঠিয়েছে রাশিয়া। 


    কাজাখস্তানের সরকারবিরোধী বিক্ষোভ দমাতে সৈন্য পাঠাল রাশিয়া কাজাখস্তানের সরকারবিরোধী বিক্ষোভ দমাতে সৈন্য পাঠাল রাশিয়া। বিবিসি বলছে, কাজাখস্তানের আলমাটি শহরের প্রধান চত্বর একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। রুশ বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, রাশিয়ার প্রায় আড়াই হাজার সেনা কাজাখস্তানে মোতায়েন করা হয়েছে। 


    এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাশিয়ার সেনা পাঠানোর বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে তারা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও বিশ্ব কাজাখস্তানকে পর্যবেক্ষণে রাখবে। উভয় পক্ষকে সংঘাত থেকে বিরত থাকার আহবান জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ