ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • টাকার জন্য শিশুদের বের করে দেওয়া সেই হাসপাতাল মালিক আটক

    টাকার জন্য শিশুদের বের করে দেওয়া সেই হাসপাতাল মালিক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীতে চিকিৎসা না দিয়ে যমজ দুই শিশুকে হাসপাতাল থেকে বের করে দেওয়ার ঘটনায় মালিক গোলাম সারওয়ারকে আটক করেছে র‌্যাব। বিল পরিশোধ করতে না পারায় শ্যামলীর ‘আমার বাংলাদেশ হাসপাতাল’ থেকে ওই শিশুদের বের করে দেওয়া হয় বলে জানিয়েছে র‌্যাব।

    র্যা বের পরিচালক, আইন ও গণমাধ্যম শাখা শুক্রবার বিকালে এ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়।

    শিশুদের মা আয়েশা বেগম বৃহস্পতিবার অভিযোগ করে বলেন, ঠান্ডাজনিত কারণে ৩১ ডিসেম্বর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে তার ছয় মাস বয়সী দুই শিশু আব্দুল্লাহ ও আহমেদকে ভর্তি করেন। গত রোববার সেখান থেকে বলা হয় তাদের এনআইসিইউতে নিতে হবে। সেখানে এনআইসিইউতে সিট পাওয়া যাচ্ছিল না। সাভারে ফিরে যাওয়ার পথে এক অ্যাম্বুলেন্সচালক সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে তাকে কৌশলে ওই হাসপাতালে নিয়ে যান। ওই হাসপাতালে শিশু দুটি চিকিৎসা নিচ্ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ ছয় দিন ভর্তি দেখিয়ে তাদের কাছে ১ লাখ ২৬ হাজার টাকা দাবি করে।

    আয়েশা বেগম জানান, কয়েকবারে ৫০ হাজার টাকা পরিশোধ করলেও বাকি টাকা দিতে পারেননি তারা। হাসপাতাল কর্তৃপক্ষের হাত-পায়ে ধরেও লাভ হয়নি। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তাদের জোর করে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। হাসপাতালের কর্মী শাহিনকে দিয়ে দুই শিশুসহ তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়। হাসপাতালে আনার আগেই আহমেদ মারা যায়।

    আয়েশা বেগম জানান, শিশুদের বাবা দুই মাস আগে সৌদি গেছেন। সেখান থেকে বিভিন্ন লোকজনের কাছ থেকে ধার করে টাকা পাঠিয়েছিলেন। সব টাকাই হাসপাতালে দিতে হয়েছে। তাদের বড় ছেলে পাঁচ বছর বয়সী আরব আলী কুমিল্লায় নানার কাছে থাকে। তাদের গ্রামের বাড়ি কুমিল্লায়। তবে বর্তমানে সাভারে থাকেন তারা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ