ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • প্রধানমন্ত্রী বলেছেন আমি জেতার মতো লোক : তৈমূর

    প্রধানমন্ত্রী বলেছেন আমি জেতার মতো লোক : তৈমূর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, নাসিকে সাড়ে পাঁচ লক্ষের মতো ভোট আছে। ক্যান্ডিডেট হিসেবে আমি সকলের ভেট চাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তৈমুর আলম খন্দকার জেতার মতো লোক। তিনি বিদেশি সাংবাদিকদের কাছে একথা বলেছেন। অতএব আমার একটা আত্মবিশ্বাস আছে।

    তিনি বলেন, আমি সকলের ভোট চাই। কে ভোট দিবে কে দিবে না এটা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ ভোট দিলে আপনি বাধা দিতে পারবেন না আর কেউ না দিলে আমি তাকে জোর করতে পারব না। এটা সম্মানিত ভোটারদের ইচ্ছা। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। এই বিশ্বাস নিয়ে আমাকে চলতে হবে। আমার বিশ্বাস লোকে আমাকে ভোট দিবে। বিগত পঞ্চাশ বছরে আমার কোনো গণবিরোধী ভূমিকা নেই।

    আজ শুক্রবার (৭ জানুয়ারি) সকালে নাসিকের বন্দরের ২৫নং ওয়ার্ডে গণসংযোগে যাবার সময় নবীগঞ্জ ঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

    তিনি বলে, বাংলাদেশের জনগণ স্থানীয় নির্বাচন জাতীয় প্রতীকে পছন্দ করে না। এটা বর্তমান সরকার করেছে ক্ষমতা কুক্ষিগত করার জন্য। কিন্তু জনগণ স্থানীয় নির্বাচন স্থানীয় ভাবেই বিষয়টা চিন্তা করে।

    তিনি আরো বলেন, আমি সকলের সমর্থন আশা করি। আমার দল ভালো কাজ করেছে। আমাকে নৌকার ভোট পাওয়ার সুযোগ করে দিয়েছে। আমি নির্বাচনের মাঠে সমান সুযোগ পাচ্ছি না। আমি আজকে একটা অভিযোগ দিয়েছি। আমার প্রধান নির্বাচনী এজেন্ট এ টি এম কামালের দ্বারা। সেটা হল রাস্তায় তারা বড় বড় গেইট করছে। আমার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। সকাল থেকে তারা মাইকিং শুরু করে৷ বড় বিলবোর্ড করছে তারা। এইসব অভিযোগ দিয়েছি।

    তিনি বলেন, বন্দরে তারা স্টেজ করে জনসভা করছে। এটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। ইভিএম নিয়ে পুরে দেশবাসী শংকিত। ইভিএমে রেজাল্টটা রদবদল করা যায়। এটা সাধারণ মানুষই বলে। সাধারণ মানুষ যে জিনিসটা পছন্দ করে আমি সেটার পক্ষে। নির্বাচন কমিশনকে আমার নিরপেক্ষ মনে হচ্ছে না।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ