ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে হকার্স মার্কেটের উদ্বোধন বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক আকতার ফারুক শাহিন বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা চাপের মুখে ৫ দিনের ছুটি নিয়ে অফিস ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন ইসি  বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বরিশালে শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন
  • রাজধানীতে তিন দফা দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

    রাজধানীতে তিন দফা দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েদাবাদে বিক্ষোভ মিছিল করছে পরিবহন শ্রমিকরা। রোববার (২ মে) সকাল ১০টার পর থেকে সায়েদাবাদ বাস টার্মিনালে জড়ো হতে থাকে পরিবহন শ্রমিকরা।

    ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি পালন কর‌ছে সায়েদাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল শ্রমিক কমিটি। বিক্ষোভ মিছিলে প্রায় তিন শতাধিক শ্রমিক অংশ নেন। এসময় শ্রমিকদের হাতে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন দেখা গেছে। তবে করোনার এই দুঃসময়ে অনেকের মধ্যে স্বাস্থ্যবিধির বিষয়টি উপেক্ষিত ছিল।

    জানা যায়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সারা দেশে ২৪৯টি পরিবহন শ্রমিক ইউনিয়ন এ আন্দোলন কর্মসূচি পালন করছে আজ। এছাড়া ৪ মে সারাদেশে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে।

    শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে

    ১. স্বাস্থ্যবিধি মেনে আসনের অর্ধেক যাত্রী নিয়ে নৌপরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করা।

    ২. সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করা।

    ৩. সারাদেশে পাসপোট ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএসের চাল বিক্রির ব্যবস্থা করা।

    আন্দোলন কর্মসূচি আহ্বানকারী সংগঠনের নেতারা বলছেন, সরকার শুধুই আশ্বাস দিচ্ছে, বাস্তবায়ন করছে না। ফলে তারা কর্মসূচি দিতে বাধ্য হয়েছে।

    ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী ঢাকা পোস্টকে বলেন,  শপিং সেন্টার থেকে শুরু করে সব কিছু চালু রাখা হয়েছে। বন্ধ রয়েছে গণপরিবহন। এতে ৫০ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চালুর দাবি আমরা সরকারের কাছে জানিয়ে আসছি। কিন্তু কোনো ফল হচ্ছে না।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ