ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • হাইতিতে ২ সাংবাদিককে পুড়িয়ে হত্যা

    হাইতিতে ২ সাংবাদিককে পুড়িয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হাইতির রাজধানী পোর্ট ও প্রিন্সের শহরতলীতে এক সন্ত্রাসী গ্যাং লিডারের সাক্ষাৎকার নিতে গিয়ে মন্ট্রিয়লভিত্তিক রেডিও ইকাউতের সাংবাদিক আমাদি জন ওয়েসলি ও স্থানীয় সাংবাদিক উইলগুয়েনস লুসান্ত নিহত হয়েছেন। তাদের জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।

    বৃহস্পতিবার (৬ জানুয়ারি) টি ম্যাকাক গ্যাং ওই বর্বরোচিত হত্যাকাণ্ড চালায় বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে।

    এদিকে, সাংবাদিকদের ওই দলে থাকা তৃতীয় এক জন ওই আক্রমণ থেকে বেঁচে গেছেন বলে জানিয়েছে পুলিশ। দুই সাংবাদিক যে এলাকায় মারা গেছেন তার নিয়ন্ত্রণ নিয়ে একাধিক গ্যাংয়ের মধ্যে লড়াই চলছে বলে জানিয়েছে রয়টার্স।

    এর আগে, ২০২১ সালের জুলাইয়ে এক সন্ত্রাসী হামলায় নিজ বাসভবনে খুন হয়েছিলেন হাইতির প্রেসিডেন্ট মোসে। পরে ওই হামলার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজন বিদেশিকে গ্রেফতার করা হয়।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ