ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি বরিশাল নগরীর কাউনিয়ায় ইয়াবাসহ আটক ২  গিনেস বুকে নাম লেখালেন মঠবা‌ড়িয়ার সিফাত টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা পিরোজপুরে তিন যুবকের কাছে মিললো জাল নোট, অতঃপর বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ!
  • জাহাঙ্গীর কবির নানক

    বিরোধিতা করলে আগামীতে আর নৌকা পাবেন না

    বিরোধিতা করলে আগামীতে আর নৌকা পাবেন না
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচনে দলের ভেতরে থেকে কেউ কোন ষড়যন্ত্র করলে কাউকে রেহাই করা হবেনা। সিটি নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে নৌকা প্রতীক দিয়েছেন। আর সেই নৌকার বিরোধিতা করে পার পেয়ে যাবেন, তা হবেনা।মনে রাখবেন, শেখ হাসিনা নৌকা প্রতীক দিছিলো বলেই আপনি এমপি হয়েছেন। কি বুঝাইতে পারছিনা? কি বলতে চাই আকার-ইঙ্গিতে বুইঝা নেন।

    শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের বন্দরে কবিলার মোড়ে বন্দর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

    নারায়ণগঞ্জের একজন সংসদ সদস্যকে ইঙ্গিত করে প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছিলেন বলে এমপি (সংসদ সদস্য) হইছিলেন। আর সেই শেখ হাসিনার প্রার্থীর বিরোধিতা করছেন? আগামীতে নৌকা পাবেন না। জীবিত থাকতে আগামীতে নৌকা পেতে দিবো না।

    বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ রশিদের সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সাবেক সাংসদ অ্যাডভোকেট সানজিদা খানম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইসহ অনেকে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ