ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • বারহাট্টায় গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল ও পোশাক বিতরণ

    বারহাট্টায় গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল ও পোশাক বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলা প্রশাসন কর্তৃক গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল ও পোশাক বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিকালে বারহাট্ট  উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলাম ৭ ইউনিয়নের ৬২ জন গ্রাম পুলিশের মাঝে বাই-সাইকেল ও পোশাক বিতরণ করেন। গ্রাম পুলিশেরা বাই- সাইকেল ও পোশাক পেয়ে খুবই আনন্দিত হয়েছেন।

    সকল ইউনিয়নের গ্রাম পুলিশরা অত্যন্ত আনন্দের সাথে জানান, একটি বাই সাইকেল আমাদের খুবই প্রয়োজন ছিল। আজকের এই দিনে বাই সাইকেলটি পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। আমাদের উপর অর্পিত গ্রাম পুলিশের কাজের দায়-দায়িত্বের গতি আরও বেগবান হবে বলে, আমরা সবাই মনে করি। ইউনিয়ন থেকে উপজেলা সদরে আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সহজেই পালন করতে পারবো।

    উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলাম তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, গ্রাম পুলিশদের বাই-সাইকেল দিতে পেরে আমি অত্যন্ত খুশি হয়েছি। এখন থেকে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন। তারা তাদের দায়িত্বরত গ্রাম থেকে উপজেলা শহবের সাথে যোগাযোগ রক্ষা করতে সচেষ্ট হবেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ