ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ভারতে একদিনে করোনায় আক্রান্ত লক্ষাধিক

    ভারতে একদিনে করোনায় আক্রান্ত লক্ষাধিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে আবারও বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। শুক্রবার নতুনভাবে আরও ১ লাখ ১৭ হাজার ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে যা আগের দিনের চেয়ে ২৮ শতাংশ বেশি।

    করোনায় একদিনে প্রাণ হারানো মানুষের সংখ্যাও ৩০২ জনে দাঁড়িয়ে মোট মৃত্যুর সংখ্যা হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ১৭৮ জনে।

    এরই মধ্যে ভারতের ২৩টি রাজ্য ও ইউনিয়নে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭ জনে।

    শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

    এর আগে বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছিল ৯০ হাজার ৯২৮ মানুষ। মৃত্যুর সংখ্যা ছিল ৩২৫ জন।

    অন্যদিকে বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার বার ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমলেও তা এখনও তিনশর ওপরেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩০২ জন। অর্থাৎ গত একদিনে প্রাণহানির সংখ্যা কমেছে ২৩। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৮৩ হাজার ১৭৮ জন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ