ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • মঠবাড়িয়ায় নির্বাচণ পরবর্তী সংহিসতা রোধে আ‘লীগের মতবিনিময় সভা

    মঠবাড়িয়ায় নির্বাচণ পরবর্তী সংহিসতা রোধে আ‘লীগের মতবিনিময় সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

    পিরোজপুরের মঠবাড়িয়া নির্বাচণ পরবর্তী সকল প্রকার সহিংসতা রোধে মতবিনিময় সভা করেছেন উপজেলা আ‘লীগ। শুক্রবার রাতে সরকারি কলেজ রোডে আ‘লীগ সাধারণ সম্পাদক‘র ব্যক্তিগত কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় পিরোজপুর জেলা আ‘লীগ সহ-সভাপতি একেএম সেলিম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও আ‘লীগ সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম, মঠবাড়িয়া উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, প্রচার সম্পাদক ফজলুল হক মনি, ক্রীড়া সম্পাদক নাজমুর আলম টুকু, সদস্য শাকিল আহম্মেদ নওরাজ প্রমূখ।

    এসময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, হারুণ অর রশিদ তালুকদার, আবু হানিফ হাওলাদার, নাসির হোসেন হাওলাদার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেল, সাবেক সাধারণ সম্পাদক জুলহাস শাহিন প্রমূখ।

    বক্তারা বলেন, নির্বাচনে পক্ষ-বিপক্ষ থাকবে এটাই নিয়ম ও স্বাভাবিক। এখন আপনারা মনে করবেন ইউনিয়নের সবাই আপনাকে ভোট দিয়েছেন। আগামীতেও আপনাকে চেয়ারম্যান নর্বাাচিত হতে হবে এবং আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে। তাই আপনার কোন নেতা-কর্মি যেন প্রতিহিংসার কারনে কারো ওপর যেন হামলা-মামলা না করে।

    উল্লেখ্য- ৫ম ধাপের নির্বাচনের অংশ হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়া গত ৫ জানুয়ারী'২২ বুধবার উপজেলার ২ নং ধানীসাফা, ৪ নং দাউদখালী, ৬ নং টিকিকাটা ও ১১ নং বড় মাছুয়া ইউনিয়নে নিরপেক্ষ ও অংশগ্রহণ মুলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ